ঢাকায় আছেন নতুন ট্রেনার নিক লি

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৩০

জিম্বাবুয়ে সিরিজ শেষে জাতীয় দলের সব কোচিং স্টাফরা ফিরে গেছে স্বদেশে। তবে বাংলাদেশ দলের নতুন ট্রেনার নিকোলাস ট্রেভর লি (নিক লি) রয়ে গেছেন ঢাকায়। ইংলিশ এই ট্রেনার জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই যোগ দিয়েছেন বাংলাদেশ দলে। ৩৭ বছর বয়সি এই ট্রেনারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। আইপিএলে চাকরির কারণে বিসিবির সঙ্গে ছয় বছরের সম্পর্কচ্ছেদ করা মারিও ভিল্লাভারায়নের স্থলাভিষিক্ত হয়েছেন নিক লি। গতকাল বিসিবি একাডেমিতে এসে তামিম ইকবালের সঙ্গে কথা বলেন তিনি। এরই ফাঁকে নিক লি জানিয়েছেন, দুই সপ্তাহ আগেই টাইগার শিবিরে যোগ দিয়েছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে, টি-২০ সিরিজে ছিলেন দলের সঙ্গে। প্রিমিয়ার লিগের সময় ঢাকায় অবস্থান করবেন তিনি।