ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮০ জন আক্রান্ত হয়েছেন, দুই জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর তোপটা টের পাচ্ছে ভারতীয় ক্রিকেটও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বন্ধ হয়ে গেছে মধ্যপথেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) পিছিয়ে দেওয়া হয়েছে। দলের অধিনায়ক বিরাট কোহলি এক টুইটে লিখেছেন, ‘আসুন আমরা সবাই মনোবল শক্ত রাখি। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করোনা ভাইরাস প্রকোপের বিরুদ্ধে সবাই এক সঙ্গে লড়াই করি। নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’
