স্পোর্টস রিপোর্টার
শেষ আটবারের মতো এবারও ঢাকা প্রিমিয়ার লিগের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন গ্রুপ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চলতি বছরের আসরের নামকরণ করে হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই ওয়ালটন। তবে ওয়ালটন কেবল ঢাকা প্রিমিয়ার লিগেরই পৃষ্ঠপোষক নয়, দীর্ঘ পরিসরের ক্রিকেটেও বেশ পরিচিত নাম। এমনকি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ একটি ফ্র্যাঞ্চাইজিরও মালিক তারা। গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সংবাদ সম্মেলনে আসন্ন প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রবিবার থেকে বারোটি দল নিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। চলতি আসরে তিনটি ভেন্যুতে হবে খেলাগুলো। ভেন্যু তিনটি হচ্ছে—মিরপুর, ফতুল্লা ও বিকেএসপি।
