স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে ঢাকায় আসা মালদ্বীপের টিসি স্পোর্টসের বিদেশি তিন ফুটবলার ঢাকা ছেড়েছেন। বসুন্ধরা কিংসের একটি সূত্র জানিয়েছে আটকে পড়া তিন ফুটবলারকে গতকাল রাতে হোটেল থেকে বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়েছে। তারা ঢাকা হতে শ্রীলঙ্কার ভিসা সংগ্রহ করেছেন। গত ৯ মার্চ টিসি স্পোর্টস ঢাকায় আসে। ১১ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৫-১ গোলে হারের পরদিনই টিসি স্পোর্টস ক্লাবের মালদ্বীপ ফেরার কথা। সবাই ফিরলেও আটকে গিয়েছিলেন পাকিস্তানি গোলকিপার সাকিব হানিফ, মিশরের আবদেল রহিম ও গামাল খলিল। শ্রীলঙ্কার ভিসা না থাকায় তারা তিন দিন হোটেলে ছিলেন।
