ভৈরবে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪০

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

শনিবার সকালে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে শান্তা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সৌদী প্রবাসি জুয়েল মিয়ার স্ত্রী। জানা যায়, জুয়েল মিয়া গত তিন মাস যাবত্ এ বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। জুয়েলের অভিযোগ তিনি প্রবাসে থাকতে তার শ্বশুরবাড়ি গৌরিপুর এলাকার বিল্লাল মিয়া নামে এক যুবকের সঙ্গে তার স্ত্রী শান্তার পরক্রিয়া চলছিল। জুয়েল ঘটনা জানার পর বিষয়টি তার শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্যদেরও জানান। শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। গতকাল সকালে জুয়েল বাড়ির বাইরে গেলে খবর পান, শান্তা আত্মহত্যা করেছে। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খাঁন বাহার। স্বামী জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।