মুজিববর্ষ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল খোলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওয়াসা ভবনস্থ এটিএন বাংলা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি ইকবাল বিন আনোয়ার ডন। এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি