সাভার :করোনা ভাইরাস প্রতিরোধে সাভারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় ‘আনন্দপুর সামাজিক কল্যাণ সোসাইটির’ উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আবদুল গণি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু, আনন্দপুর সামাজিক কল্যাণ সোসাইটির সভাপতি মাকসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান শান্তসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা —ইত্তেফাক