ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্বদেবপুর গ্রামে এবং রাধানগর ইউনিয়নের শান্তির বাজার এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় আবদুল মান্নান ও আলাউদ্দিন নাঈম নামের দুই জন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত দুটি অভিযান পরিচালনা করা হয়। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্বদেবপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে পশ্চিম দেবপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবদুল মান্নানকে ৫০ হাজার টাকা এবং একই অভিযোগে শান্তির বাজার এলাকা থেকে উত্তর কুহুমা গ্রামের আলাউদ্দিন নাঈমকে ২ লাখ টাকাসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
