বরিশাল অফিস
বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর মো. মোশারেফ হোসেন, সাবেক জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুল, জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
