ফুলবাড়ীতে ফেনসিডিলসহ আটক ৩

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৮

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে শনিবার ৯৭ বোতল ফেনসিডিলসহ লিয়াতক আলী, সালমান শাহ ও মাহমুদা বেগমকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি ফখরুল ইসলামের নেতৃত্বে পৌরএলাকার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, আটক তিন জনের স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।