বরিশালে এলএলবি পরীক্ষায় ৯ জন বহিষ্কার

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৮

বরিশাল অফিস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় সাংবিধানিক আইন বিষয়ের পরীক্ষা শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৭০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ সার্বক্ষণিক তদারকি করেন। এ সময় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন, রুমানা আফরোজ, জিয়াউর রহমান ও আতাউর রাব্বী পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।