ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে শুক্রবার সন্ধ্যায় ৩৩ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন সড়কে ওত পেতে থাকে পুলিশ। সন্ধ্যায় জকারহাট এলাকায় প্রাইভেট কারটির গতিরোধ করে। চালক পুলিশের অবস্থান দেখে জোর করে চালানোর চেষ্টা করে। ঐ সময় এসআই আনোয়ার হোসেন চালককে ধরার চেষ্টা করলেও গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারে পেছনের কভারে রেখে যাওয়া পলিথিন দিয়ে মোড়ানো ছয়টি পোটলায় মোড়ানো গাঁজা উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, ৩৩ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
