কক্সবাজার প্রতিনিধি
সস্ত্রীক আনন্দ ভ্রমণে কক্সবাজার এসে মৃত্যুকে বরণ করলেন পর্যটক ফেরদৌস আলম খান সৌরভ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে খোলা আকাশের নিচে ভ্যান গাড়িতে বিক্রি করা ‘ফিশ ফ্রাই’ (ভাজা মাছ) খেয়ে অসুস্থ হয়ে পড়েন ফেরদৌস আলম খান সৌরভ।
সৌরভ সিরাজগঞ্জ সদর উপজেলার মসজিদ সড়ক এলাকার মৃত নবিউল আলম খানের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান বলেন, পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছিল। কিন্তু স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
