বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে শনিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দুপুরের পর থেকে লাগাতার মাঝারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শেষ ফাগুনের হঠাত্ বৃষ্টিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিকালে ছুটির পর ভিজে বাড়ি ফিরতে বাধ্য হয়। তেমনিভাবে সকালে কাজের সন্ধানে বেরুনো লোকজনও কষ্টের শিকার হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, মাঝারি বৃষ্টিতে বোরো, ভুট্টা ও গমখেতে পানি সেচ কম দিতে হবে। এতে কৃষকদের অনেক সাশ্রয় হবে।
