চন্দনাইশে ইয়াবাসহ আটক এক

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৫০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ মাইনউদ্দিন নামের এক মাদক বিক্রেতাকে  আটক করেছে। উপজেলার কাঞ্চননগরস্থ মুরাদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনউদ্দিন কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা এবং আবদুর রহিমের ছেলে। পরে তাকে মাদক মামলায় কোর্টহাজতে পাঠানো হয়। সেকেন্ড অফিসার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।