কক্সবাজারে ৭০ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যংয়ের কাঞ্জপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো টেকনাফের হোয়াইক্যংয়ের কাঞ্জপাড়ার আব্দুল জলিলের ছেলে মো. মেসবাহ উদ্দীন (২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মো. ইমান হোসেন (২৫) ও নয়াপাড়া বাইন্নাটোডা এলাকার আবদুর রশিদের ছেলে মো. মোস্তফা কামাল (২৪)। কক্সবাজার জেলা ডিবির ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ কাঞ্জপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ হাজার ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গেফতার করা হয়। অভিযান টের পেয়ে আরো অন্তত ছয় জন পালিয়ে গেছে।
