ফুলবাড়িয়া হাসপাতালে বাড়ছে সর্দিজনিত রোগীর সংখ্যা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪১

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন সর্দিজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই সামান্য থেকে গুরুতর হাচিকাশি নিয়ে ভিড় করছে শতাধিক রোগী। কারোনা ভাইরাস আতঙ্ক থাকায় এসব রোগীরা হাসপাতালে আসছেন বলে জানায় ডাক্তাররা। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এসব রোগীদের জন্য দুটি আলাদা কক্ষ নির্ধারণ করেছে। অন্যদিকে কারোনা ভাইরাস সন্দেহে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের স্বামী-স্ত্রীকে গত তিন দিন ধরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি ওমরা করে এসেছেন। ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হারুন আল মাকসুদ জানান, রোগীদের তেমন কোনো সমস্যা নেই। তবে কারোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে নীরব আতঙ্ক রয়েছে। ফলে হাসপাতালে প্রতিদিন সর্দিজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আইসোলেশন কর্নার স্থাপন করা হয়েছে।