ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর দিঘিতে মাছের খাবার দিতে গিয়ে নৌকাডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের লাশ উদ্ধার করেন ফায়ার স্টেশনের সদস্যরা।
সে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের কাদির মাস্টার বাড়ির মনির হোসেনের ছেলে।চাঁদপুর নদী ফায়ার স্টেশনের লিডার মোসলিম মিয়াজী বলেন, খবর পেয়ে টানা দুই ঘণ্টা অভিযান শেষে রাত সাড়ে ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের লাশ উদ্ধার করা হয়।
