রংপুরে দুই হাসপাতাল প্রস্তুত

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সা প্রদানের জন্য দুটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রংপুর মেডিক্যাল হাসপাতালে ১০০ শয্যা এবং হারাগাছ হাসপাতালে ৩১ শয্যা প্রস্তুত রয়েছে। রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ সম্মেলন কক্ষে স্বাধীনতা চিকিত্সক পরিষদ সদস্য সচিব ও রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নূরুন্নবীর সভাপতিত্বে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা প্রদানের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।