পিরোজপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

পিরোজপুরে গরিব ও দুস্থ রোগীদের চিকিত্সা সেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প মঙ্গলবার সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ঢাকা অফিসার্স ক্লাব ও পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু আলী সাজ্জাদ হোসেন।

মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন এবং পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু, মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. মোঃ শাহরিয়ার ইসলাম, মিটফোর্ড হাসপাতালের চিকিত্সক ডা. রাসেল চাকমা, ডা. সুজিত দত্ত এবং ডা. এ কে এম মুকিত হাসান। মেডিক্যাল ক্যাম্পে কলাখালী ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের অর্ধশত রোগীকে  চিকিত্সা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়া। এ ছাড়া দুস্থদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।