হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর বিচ্ছন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তিনটি একনলা বন্দুক, দুইটি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত র্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত বাবুল উদ্দিন ও আনোয়ার হোসেন হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রথমে হাতিয়ার বয়ারচরে অভিযান চালানো হয়।
