ফুলবাড়ীতে ছয় জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪৩

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার কাশীপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আজিজুল হকের বাড়িতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ফুলবাড়ী থানাপুলিশ অভিযান চালায়। এ সময় ছয় জনকে গ্রেফতার করা হয়। মালিক আজিজুল হক পালিয়ে যায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, বাড়ির মালিকসহ সাত জনের নামে মামলা দায়ের করে গ্রেফতার ছয় জুয়াড়িকে জেলহাজতে পাঠানো হয়েছে।