সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে বাল্যবিবাহের অপরাধে যাদবপুর ইউনিয়নের কাজি এ কে এম হেলালউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানার আদেশ দেন।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, এ ঘটনায় প্রধান কাজি গা ঢাকা দিয়েছিলেন। পাঁচ দিন পর তাকে আদালতে হাজির করে জরিমানা করা হয়েছে।
