আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আখাউড়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরশহরের খড়মপুর শাহপীর কল্লা শহীদ (রাঃ) এর মাজার এলাকার একটি পুকুর থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহম্মদ নিজামী বলেন, মৃগী রোগী ঐ নারী মাজারের আশেকান। কয়েক দিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
