সিরাজগঞ্জে দেওয়াল পত্রিকা উত্সব
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে রবিবার দেওয়াল পত্রিকা উত্সব অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা এনডিপির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে সদর উপজেলার জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা উত্সব অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও এনডিপির অর্থায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ, এনডিপির সহকারী পরিচালক (কর্মসূচি) জোবায়ের জাহান খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধে সচেতনতা সেমিনার
সিলেট অফিস বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে রবিবার করোনা ভাইরাসের সংক্রমণ, প্রতিকার ও প্রতিরোধ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
মাস্ক ও লিফলেট বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও শেরপুর থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন যানবাহনের যাত্রী, পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে এই মাস্ক ও লিফলেট বিতরণ হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকায় বগুড়া জেলা পুলিশ সুপার বিপিএম (বার) মো. আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজিউর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান পিপিএম।
লিফলেট বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলা ছাত্র ফোরাম করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রবিবার লিফলেট বিতরণ শুরু করেছে। ছাত্র ফোরামের আহ্বায়ক মাসুদ পারভেজসহ ফোরামের সদস্যরা দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের কাছে লিফলেট বিতরণ করেন। এদিকে দেবীগঞ্জ পৌরসভা বিনামূল্যে শতাধিক মাস্ক বিতরণ করেছে।
কৃষক হত্যা দিবসের আলোচনা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে রবিবার ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সিনিয়র সদস্য মঈনুল হক, সামছুল হক, মনোয়ারা খাতুন প্রমুখ।
মুজিববর্ষ পালনে প্রস্তুতি সভা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা মুজিববর্ষ পালন উপলক্ষ্যে আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজিহার ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের সভাপতি মতিউর রহমান প্রমুখ। অন্যদিকে বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজেও মুজিববর্ষ পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
