শোক সংবাদ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪৭

প্রফেসর গৌরাঙ্গ চন্দ্র

নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ চন্দ্র সরকার (৬৮) গত ১৩ মার্চ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। ১৪ মার্চ নীলফামারী কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ অনেকেই গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

 

 

 

০