ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্বেগ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য গত ১৪ মার্চ রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলের ভেতর ১৪ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে।

এছাড়াও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ছাত্রছাত্রীর ওপর প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা ও শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। অনতিবিলম্বে এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এমজেএফ আইনি প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।