ফুটবলের বদলে টিক-ট্যাক-টো!

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২২:০০

করোনা ভাইরাস সংক্রমণের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে দুই সপ্তাহের জন্য। এই ‘অখণ্ড অবসর’-এ সাউদাম্পটন এফসি দারুণ এক খেলাই খুঁজে বের করে। গত শনিবার রাতে ক্লাবটির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ নরউইচ সিটির টুইটার অ্যাকাউন্টকে আহ্বান জানায় ‘টিক-ট্যাক-টো’ খেলার। তবে এরপর ৪৫ মিনিট পেরিয়ে গেলেও নরউইচ সিটি সাড়া দেয়নি। এরপর দৃশ্যে আসে ম্যানচেস্টার সিটি। তবে দুই ‘দলের’ টিক-ট্যাক-টো ম্যাচটিতে জেতেনি কেউই, শেষ হয়েছে ড্রয়ে। ফুটবলহীন দিনে কেবল টিক-ট্যাক-টোতেই সীমাবদ্ধ ছিল না ক্লাবগুলো, কেউ কেউ আবার প্রিমিয়ার লিগের সেই ম্যাচ দিবসের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলেছে ফুটবল ম্যানেজার গেমের সিম্যুলেশন ম্যাচও। ওয়াটফোর্ড-লেস্টার সিটির সে ম্যাচটিও অবশ্য শেষ হয়েছে ১-১ ড্রয়ে।