সব ধরনের ক্রিকেট স্থগিত ক্যারিবিয়ানদের

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২২:০০

ওয়েস্ট ইন্ডিজও ভারতের দেখানো পথে হাঁটল। করোনা ভাইরাসের আতঙ্কে ঘরোয়া পর্যায়ে সব ধরনের ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ থেকে অন্তত ৩০ দিন ওয়েস্ট ইন্ডিজে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে। এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল অফিসার ইসমাঈল দৌলত বলেন, ‘খেলোয়াড়, অফিশিয়াল এবং স্টাফদের নিরাপত্তা বোর্ডের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।’ তাই সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।