শ্রীমঙ্গলে নারীদের ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে নারীদের ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। ক্যান্সার অ্যায়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (সিএপি)-এর সহযোগিতায় শহরের মডেল একাডেমি স্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে প্রান্তিক এলাকার মায়েদের স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা ও করণীয় শীর্ষক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন বক্তারা।

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএপির সাংগঠনিক সম্পাদক চন্দনা রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক আহমদ কবির রিপন, পল্লী চিকিত্সক মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অর্ধশতাধিক মায়েদের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনামূলক ভাজপত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।