চট্টগ্রামের খুলশীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খুলশী শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন
০০
চট্টগ্রামে পাঁচলাইশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪২তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক
০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৬তম শাখা হিসেবে ‘রাজবাড়ী শাখা’ গতকাল উদ্বোধন করেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক উপস্থিত ছিলেন
