ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বড় দিন উপলক্ষে মঙ্গলবার লেনদেন বন্ধ থাকার পর গতকাল বুধবার ডিএসইর সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। এর ফলে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো।
ডিএসইর তথ্য মতে, গতকাল ১১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৩৫টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ২৪ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৪১ লাখ টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ৫৩৪৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৮৬৭ দশমিক ৬৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১২২৬ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্সু., সায়হাম টেক্স, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, বিডি কম, শেফার্ড ইন্ডা. ও এমজেএল বিডি।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো ফিনিক্স ইন্সু., বিডি অটোকারস, বে-লিজিং, শেফার্ড ইন্ডা., ন্যাশনাল লাইফ ইন্সু., এআইবিএল ফার্স্ট মি. ফা, সায়হাম কটন, ইবিএল ফার্স্ট মি. ফা., মার্কেন্টাইল ইন্সু. ও স্ট্যান্ডার্ড ব্যাংক লি.। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৮১টির এবং ৩০টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকা।
