তোমার স্মরণ অন্তহীন

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২০

ফজল-এ-খোদা

 

শুভ হোক শুভ হোক শান্তির হোক তোমার জন্মদিন।

তুমি তর্কবিহীন কথায় কর্মে কীর্তিতে অমলিন,

চিরঞ্জীব তুমি শেখ মুজিব!

তোমার বাংলা তোমার বাঙালি আছে যতোদিন

                                তোমার স্মরণ অন্তহীন

 

কোটি শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছাতে

থাকো নিরাপদ সংকটে সংঘাতে

হোক প্রতিদিন তোমার জন্মদিন আনন্দ রঙিন

 

হোক স্বর্ণালি বর্ণালি তোমার জন্মক্ষণ

বর্ষে বর্ষে হাজার বর্ষ হোক আজন্ম বিনোদন,

হোক ধন্য সবার ওপরে গণ্য, হোক সার্বজনীন

 

যত যশ নন্দিত বিজয়টিকা

হোক প্রত্যহ তোমার ভাগ্যে লিখা

হোক চিরদিন তোমার জন্মদিন বসন্ত মহাবীন