ফারুক মাহমুদ
পূর্ব আর পশ্চিমের এত ব্যবদান!
মাতৃভাষা কেড়ে নেয়—ঠোঁটে ফোটা গান
শোষণের হাতগুলো বিষের আকর
এক দেশ, তবু ওরা হয়ে থাকে পর
সুখের সৌন্দর্যগুলো লুঠে নেয় আগে
দুঃখের সমুদ্র কেন আমাদের ভাগে?
আগুনের চোখে ওরা ঢেলে দেয় ঘৃত
মানুষ দাঁড়াল শেষে—জীবিত ও মৃত
একজন ত্রাতা এসে মহা হুংকারে
দিলের মুক্তির ডাক, কে রুধিতে পারে!
ঘরে ঘরে দুর্গ হলো—এলো স্বাধীনতা
শত লিখে ফুরোবে না বীরত্বের কথা
চিরায়ত, লোকায়ত আছে যত সুর
বাংলার হূদয় জুড়ে আছে মুজিবুর।
