মারুফ রায়হান
জন্মশতবর্ষে শ্রদ্ধাভরে লিখি:
‘বঙ্গবন্ধুর জন্মদিন:
স্বাধীন দেশের জন্মঋণ’
অশেষ প্রেরণা নিয়ে দেশপ্রেম শিখি।
একটি তারিখ কী উপায়ে নিজেকে জড়ায়
একটি দেশের জন্মগ্রহণের দায়
শুধু দেশ নয়, ঋণগ্রস্ত আমি—
প্রতিটি বাঙালি ঋণী
সম্মতি জানায় প্রতি ইঞ্চি জমি—
যমুনা মেঘনা স্রোতস্বিনী।
