যতদিন ঐ সূর্য আকাশে উঠবে

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২২

স.ম. শামসুল আলম

 

যতদিন ঐ সূর্য আকাশে উঠবে

যতদিন ফুল নিজ আনন্দে ফুটবে

ততদিন জানি বঙ্গবন্ধু থাকবে তোমার নাম

বাংলাদেশের ধূলিতে ধূলিতে সেই কথা লিখলাম

হূদয়ে হূদয়ে খোদাই করে যে সেই কথা লিখলাম

 

যতদিন প্রিয় পাখির কণ্ঠে থাকবে গানের সুর

যতদিন পাব থই থই জল ঢেউয়ের সমুদ্দুর

ততদিন জানি বঙ্গবন্ধু থাকবে তোমার নাম

জলের কালিতে জলের ভেতরে সেই কথা লিখলাম

পদ্মা মেঘনা যমুনার জলে সেই কথা লিখলাম

 

যতদিন এই বাতাসে থাকবে বাঙালি জাতির ঘ্রাণ

যতদিন ধরে জন্ম শিশুর আসবে নতুন প্রাণ

ততদিন জানি বঙ্গবন্ধু থাকবে তোমার নাম

হাওয়াতে হাওয়াতে মনের খুশিতে সেই কথা লিখলাম

বিশ্ব ভুবনে চিরদিন তুমি সেই কথা লিখলাম