আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’। মাসুম রেজার রচনা ও শাহীন সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নিলয়, শ্যামল মাওলা, অপর্ণা, শশী, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, মিলন ভট্টাচার্য, আমিন আজাদ, সামিয়া অথৈ, সামন্তা রহমান, শরীফ খান দিলু প্রমুখ।
