ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সৈনিক তিতুমীর। ঢাকাই সিনেমায় এবার উঠে আসছে সেই গল্প। সিনেমাটিতে তিতুমীরের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব। গত মাসের শুরুতে তিতুমীর নামের এই সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এবার প্রকাশ হলো সিনেমাটির ফার্স্টলুক। এখানে বীর তিতুমীরের বেশে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন নিরব। প্রথম পোস্টারেই চমক! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টারটি বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির শুটিং হবে এপ্রিল, জুন ও জুলাইতে। এ সিনেমার নায়ক হিসেবে নিরবকে ঠিক করা হলেও এখনও অন্যান্য চরিত্রের মুখ চূড়ান্ত হয়নি।
০০০
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধার্ঘ্য জানালেন এই প্রজন্মের সংগীত তারকারা। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথা ও সুরকার নাভেদ পারভেজের সুরে তৈরি হয়েছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-রবি চৌধুরীসহ এ প্রজন্মের তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক।
গানটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরি হওয়ার গল্প বলা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আজ থেকে জাতীয় গণমাধ্যম ও ইউটিউবে সম্প্রচারিত হবে ভিডিওটি।
