রঙ্গরস

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১৪

চাকরির ইন্টারভিউ বোর্ডে এক তরুণ উপস্থিত। প্রথম প্রশ্ন

—আপনার নাম?

তরুণ ছাদের দিকে তাকিয়ে একটু চিন্তিত ভঙ্গিতে নিজের নামটি থেমে থেমে বলল।

এবার দ্বিতীয় প্রশ্ন

—আপনার বাবার নাম?

এবার তরুণ যথেষ্ট বিরক্তি নিয়ে বলল, দেখুন স্যার কৌতূহল থাকা ভালো। তবে বেশি কৌতূহল থাকা ভালো না।

 

 

ছেলে : (আবেগে গদগদ) অ্যাই তোমার হাত দুটি ধরব?

মেয়ে : দরকার নেই ও দুটো অত ভারী নয়। বরং বাজারের ব্যাগটা ধর!