পিএসএলের মাঝপথে দেশে ফিরলেন লিন

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১৬

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্ডার্স দলের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের তীব্রতা বাড়তে থাকায়, এরপর জীবন নিয়ে আর ঝুঁকি নেননি এই তারকা ক্রিকেটার। কোভিড-১৯ ভাইরাসকে মহামারি ঘোষণা করার পর সোমবার পাকিস্তান ছেড়েছেন লিন। টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছেন তিনি। লিন ফিরে আসলেও পিএসএল অবশ্য স্থগিত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে, অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। আজ অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। এরপর আগামীকাল হবে ফাইনাল। যদিও পিএসএল থেকে আগেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, জেসন রয়, টাইমাল মিলস, লিয়াম ডওসন, লিয়াম লিভিঙস্টোন, জেমস ভিন্স, কার্লোস ব্রেথওয়েটসহ একাধিক ক্রিকেটার ও কোচ নাম প্রত্যাহার করে নিয়েছেন।