রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ অভয়াশ্রম এলাকার মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে রামগতিতে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মোমিন পরিচালিত আদালতে তাদের এ দণ্ড দেন। এর আগে ভোর রাতে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে আবদুল্যাহ চরের কিল্লারখালের অদূরে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।
