মিরসরাইয়ে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:২২

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন কান্তি দে জানান, সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য চমেকে পাঠিয়েছি। লোকটির পরনে চেক লুঙ্গি ও কালো টি-শার্ট রয়েছে। লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।