ধামইরহাটে উত্ত্যক্তের দায়ে যুবকের দণ্ড

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:২২

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা 

নওগাঁর ধামইরহাটে উত্ত্যক্তের দায়ে আবু সাইদ (২৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উত্ত্যক্তের সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড প্রদান করেন। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বিষয়টি নিশ্চিত করেছেন।