ভূঞাপুরে গণধর্ষণের মামলায় গ্রেফতার দুই

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:২২

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুর উপজেলার পুনর্বাসন এলাকায় স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই জনকে গ্রেফতার করে। এরা হলো, উপজেলার পলশিয়া গ্রামের আঃ হামেদের ছেলে রানা বাবু ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, গত ৯ মার্চ রাতে ঐ চার জন সংঘবদ্ধ হয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়।  গ্রেফতার দুই জনকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।