জৈবিক পাস্টিক হলো নতুন প্রজন্মের পাস্টিক, যা তৈরি করতে মূলত ব্যবহূত হয় সেল্যুলজ, আখ, ভুট্টা ট্যাপিওকা, আলু, সয়াপ্রোটিন, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। জৈবিক এ পাস্টিক উন্নত দেশেই প্রাধান্য দেওয়া হচ্ছে। উদ্ভিদ ও উদ্ভিদজাত বস্তু থেকে যেমন বাঁশতন্তু দানা শস্যের তুস আঠা প্রভৃতিকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এমন বায়ো পাস্টিকের পরিবর্তিত রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা হবে সুলভ এবং ব্যবহারিক প্রয়োজনীয়তাযুক্ত। সোনালি ব্যাগ হলো পাট থেকে উদ্ভাবিত এমন এক ধরনের জৈবিক পলিথিন ব্যাগ এবং আমাদের জন্য অতি গর্বের বিষয়, যে প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক খান। পাট থেকে সেল্যুলজ শিটের মাধ্যমে পলিথিন ব্যাগ তৈরি করা হয়। পাটের তৈরি সোনালি ব্যাগ সহজেই মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। সম্প্রতি এমন আরো পলিথিন ব্যাগ প্রস্তুত করা হয়েছে, যা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তাছাড়া মিশে যাওয়ার পরও তা কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাবে না। যুগান্তকারী এ পাস্টিক ব্যাগের নাম হলো সেল্যুব্যাগ। ক্ষতিকর পাস্টিক ও পলিথিনের বিকল্প ব্যবহার এখন সময়ের চাহিদা। বিজ্ঞানীদের নিরলস গবেষণা ও আধুনিক প্রযুক্তি অধিগ্রহণের ফলে জৈব পাস্টিকের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাবে। আর আমরা অতিদ্রুত এগিয়ে যেতে পারব সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণপাড়,
সদর, সিলেট ৩১০০
