নিয়োগ বিজ্ঞপ্তি: মহিলা কলেজ চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম, সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক কলেজ অর্থায়নে সৃষ্ট পদে ইংরেজি বিষয়ে ০১ (এক) জন নিবন্ধনকৃত প্রভাষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুইকপি ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ৪০০/- (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ, মহিলা কলেজ চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। সিকে-৬৯৬
নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর জন্য সরকারী বিধি ও জনবল কাঠামো এবং এম.পি.ও নীতিমালা-২০১৮ মোতাবেক ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে একজন এবং অবসরজনিত শূন্য পদে একজন নৈশপ্রহরী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে দুই কপি ছবি ও জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে সভাপতি, হাউজ-৪০, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০ ঠিকানায় পৌঁছাতে অনুরোধ করা হলো। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিকে-৬৯৭
নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধিমোতাবেক নাটোর জেলার সিংড়া উপজেলাধীন সিংড়া চলনবিল মহিলা ডিগ্রী কলেজে সৃষ্ট পদে ‘ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান)’ পদে ০১ (এক) জন এবং ‘ল্যাব সহকারী (উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণি বিজ্ঞান)’ পদে ০১ (এক) জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ৩০০/- (তিন শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ। সিকে-৬৯৯
