মুজিববর্ষ উপলক্ষ্যে ১৪ দলের কর্মসূচি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০০:২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ১৪ দল। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জন্মগ্রহণের সময় রাত ৮টায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা ২টায় তরিকত ফেডারেশনের উদ্যোগে সংগঠনের ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।