ঢাকা-১০ উপনির্বাচন

জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে ----------- বিএনপি প্রার্থী রবি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০০:৩০

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে। আর এ বিজয় জনগণের বিজয়। গতকাল সোমবার রাজধানীর বাড়ইখালী এলাকায় ও শিকদার মেডিক্যাল কলেজে গণসংযোগে তিনি একথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, জনগণ ২১ তারিখ তাদের ভোটের মাধ্যমে সুশাসনের প্রতিফলন ঘটাবে। সরকার যদি মনে করে ঢাকা-১০ আসনে তাদের বিজয় চাই-ই চাই, ঢাকা-১০ আসন দখল করবে। যেভাবে জাতীয় সিটি নির্বাচন তারা দখল করে নিয়েছে। তাহলে তো ভিন্ন ব্যাপার। আর এটা সরকারের জন্য সুখকর হবে না। আমরা নির্বাচনে আছি এবং থাকব। শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের ওপর আস্থা রেখে কাজ করব। শেষ হওয়া পর্যন্ত সরকার ও নির্বাচন কমিশনকে সময় দিতে চাই। এ সময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কাউছারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।