নির্বাচনে অংশ নিচ্ছে বাম গণতান্ত্রিক জোট

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৭:৫০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই জোট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

আরো পড়ুনঃ ‘বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক ও অবাস্তব’

এ সময়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, গণসংহতি আন্দোলনের জুলহাসনাইন বাবু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস

ইত্তেফাক/কেকে