করোনা ভাইরাসের কারণে যখন পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে, তখনও পাকিস্তানের সুপার লিগ পিএসএলের খেলা চলছিলো। বিশ্বের প্রতিটি দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলো ধীরে ধীরে বন্ধ বা স্থগিত হয়ে যাওয়ার পর অবশেষে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করা হলো।
সারা বিশ্বের করোনা আতঙ্কের মাঝেই এতদিন পিএসলের গ্রুপ পর্বের ম্যাচগুলো হয়ে আসছিল। তবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল বাকি থাকতেই স্থগিত করতে হলো পিএসএল। ১৭ ও ১৮ মার্চ লাহোরে শেষচারের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রথম সেমিফাইনালে মুলতান সুলতান ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে করাচি কিংস ও লাহোর কালান্দার্স মাঠে নামতো। পিসিবি এক ঘোষণার মাধ্যমে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে।
এর আগে করোনা ভয়ে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরও স্থগিত করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া সফরের মাঝে দেশে ফিরে নিউজিল্যান্ড। একই আতঙ্কে সিরিজের মাঝে স্থগিত হয় ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসে ইংল্যান্ড। এমনকি আইপিএলও স্থগিত করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
